Mon Mojale Ore Baula Gaan(মন মজালে ওরে বাউলা গান)-Lyrics | শাহ আবদুল করিম


Shah Abdul Karim

মন মজালে ওরে বাউলা গান-লিরিক্সঃ

মন মজালে ওরে বাউলা গান
যা দিয়েছ তুমি আমায় 
কী দিব তার প্রতিদান ॥

অন্তরে আসিয়া যখন 
দিলে তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম 
আমি সঙ্গে নিয়ে একতারা
মন মানে না তোমায় ছাড়া 
তোমাতে সঁপেছি প্রাণ ॥

কী করে পাব তোমারে 
তাই ভাবি দিনরজনী
মনের কথা প্রকাশ করি 
কথায় দিয়া রাগিণী
এস্কে দিলদরিয়ার পানি ভাটি
 ছেড়ে হয় উজান ॥

তত্ত্বগান গেয়ে গেলেন
 যারা মরমি কবি
আমি তুলে ধরি 
দেশের দুঃখ-দুর্দশার ছবি
বিপন্ন মানুষের দাবি
করিম চায় শান্তিবিধান ॥

Mon Mojale Ore Baula Gaan-Lyrics

Song Credit:

Song: Mon Mojale Ore Baula Gaan
Singer: Shah Abdul Karim
Lyricist :Shah Abdul Karim
Tune : Shah Abdul Karim

Post a Comment

Previous Post Next Post