Meghnar Kule Ghor Bandhilam(মেঘনার কূলে ঘর বান্ধিলাম)-Lyrics | আব্দুল আলীম

 
Abdul Alim

মেঘনার কূলে ঘর বান্ধিলাম-লিরিক্সঃ

মেঘনার কূলে ঘর বান্ধিলাম
বড় আশা করে
সে ঘর আমার ভাইঙ্গা গেল
 সর্বনাশা ঝড়ে রে
মেঘনার সর্বনাশা ঝড়ে

এই ঘরে মোর ছেইলা মাইয়া
থাইকা গেছে দেখি চাইয়া রে।
এই ঘরে মোর ছেইলা মাইয়া
থাইকা গেছে দেখি চাইয়া রে।

আমি আজো তাদের খুইজা
বেড়াই
আমি আজো তাদের খুইজাবেড়াই 
 নদীর চরে চরে
মেঘনা নদীর চরে চরে।।

মেঘনার কূলে ঘর বান্ধিলাম
বড় আশা করে
সে ঘর আমার ভাইঙ্গা গেল
 সর্বনাশা ঝড়ে রে
মেঘনার সর্বনাশা ঝড়ে

সর্বহারা হইলাম তবু 
শেষ হইল না আশা
আমার আমি ঘর বান্ধিলাম
সে ছিল দুরাশা
সে ছিল দুরাশা

আবার যখন বান ডাকিল 
আমার সব ভাসাইয়া নিল রে।
আবার যখন বান ডাকিল 
আমার সব ভাসাইয়া নিল রে।

আমি একলা এখন ঘুইড়া বেড়াই
একলা এখন ঘুইড়া বেড়াই
চোখের পানি ঝরে রে 
আমার চোখের পানি ঝরে।

মেঘনার কূলে ঘর বান্ধিলাম
বড় আশা করে
সে ঘর আমার ভাইঙ্গা গেল
 সর্বনাশা ঝড়ে রে
মেঘনার সর্বনাশা ঝড়ে

Song Info:

Song Name: Meghnar Kule Ghor Bandhilam 
Singer: Abdul Alim
Lyrics: Unknown
Tune: Unknown

Post a Comment

Previous Post Next Post