Valobasar Manush(ভালোবাসার মনুষ যদি রাস্তা দিয়ে যায়)-Lyrics | Shimul Hasan

 

Valobasar Manush

ভালোবাসার মনুষ যদি রাস্তা দিয়ে যায়-লিরিক্সঃ

ভালোবাসার মনুষ যদি রাস্তা দিয়ে যায়
দেখা করা যায না রে ভাই লোকেরই জ্বালায়
ভালোবাসার মনুষ যদি রাস্তা দিয়ে যায়
দেখা করা যায না রে ভাই লোকেরই জ্বালায়

যতই বাধা দেয় রে লোকে
তবু দেখে আরে নয়নে লাগে যারে
তারে কি আর পাসরিতে পারে
তারে কি আর কেউ ভুলিতে পারে
আরে নয়নে লাগে যারে
তারে কি আর পাসরিতে পারে

নারীর প্রেমে পুরুষ পাগল 
পুরুষের প্রেমে নারী
পুরুষ পাগল পুরুষের প্রেমে 
এই কোন কারিগরি
নবীর প্রেমে পাগল বিল্লাল
 আযান দিতে চায়
আযান দিতে দিতে বিল্লালের
জীবন চইলা যায়

নবীর প্রেমে পাগল ছিল 
পাগল ওযাজকরোনি
৩২ দন্ত ভাঙিয়া হয় 
প্রেমের শিরোমনি
নামের সঙ্গে নাম মিশাইয়া
 প্রেমে করল দুইজনে

আরে নয়নে লাগে যারে
তারে কি আর কেউ ভুলিতে পারে
আরে নয়নে লাগে যারে
তারে কি আর পাসরিতে পারে

ভালোবাসা প্রেমে পিরিতি 
দুপুরে ডাকাতি
ভাব না বুইজা প্রেম করিলে
  ঘটিবে দুঃগতি
হাজকুরুনি ওয়াজকুরুকুম 
হয় কোরাআনের বাণী 
আল্লাহ নিজে কইছে দোস্ত 
তুমি আর আমি

ভালবাসা কইরা যারা না করিবে ভুল
পলকেতে পার হইবে পুলসিরাতের ফুল
ভালোবাসা কইরা যারা মজনু হইয়া যায়
পরকালে লাইলির জন্য টিকিট তারা পায়

ভালবাসা কইরা যারা না করিবে ভুল
ভালোবসার আরেক নাম হয়
যার যার মাথার চুল

দুধে চিনি মিশলে স্বারে 
ভিন্ন হয় না কোন দিনই
নয়নে লাগে যারে

তারে কি আর কেউ ভুলিতে পারে
আরে নয়নে লাগে যারে
তারে কি আর পাসরিতে পারে

যে নারী মাথার চুলে স্বামীর পা মুছাবে
সেই নারী ফাতেমার সঙ্গে 
বেহেশতে যাবে
যে পুরুষ মাইয়া লোকের চুলে ধরে মারে
শাফায়াত করবেন না নবী
কঠিন ঐ হাশরে

নারী হয় ফাতেমার বংশ দোজাহানের মূল
এই নারীর কারণে লাগে ভবে গন্ডগোল
নারীরও কারনে আদম 
বেহেশত ছাড়িলো
নারীরও কারনে এজিদ
ফোরাত বন্ধ করলো
নারীর কারণ চন্ডিদাসে
শুকনায় বরশি মারে
নারীর কারণ মজনু বেটায়
বনে বনে ঘোরে

নারীর কারন কতজনে
বিদেশ চাকরি করে
নয়নে লাগে যারে
তারে কি আর কেউ ভুলিতে পারে
আরে নয়নে লাগে যারে
তারে কি আর পাসরিতে পারে

Valobasar Manush Jodi Rasta diye jai-Lyrics

Song Credit:

Song: Valobashar Manush
Singer: Shimul Hasan 
Lyric & Tune: Chan Mia Boyati 
Label: Shimul Hasan Baul


Post a Comment

Previous Post Next Post