সোনার মানুষ ভাসছে রসে-লিরিক্সঃ
সোনার মানুষ ভাসছে রসে
যে জেনেছে রসপন্থী,
সে দেখতে পায় অনায়াসে।
যে জেনেছে রসপন্থী,
সে দেখতে পায় অনায়াসে।
তিন শ ষাট রসের নদী
বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেদি
তার মধ্যে রূপ নিরবধি
ঝলক দিচ্ছে এই মানুষে।
পিতামাতার নাই ঠিকানা
অচিন দেশে বসতখানা
আজগুবি তার আওনা-যাওনা
কারণ বারির যোগ বিশ্বাসে।
অমাবস্য চন্দ্র উদয়
দেখতে যার বাসনা হৃদয়
লালন বলে, থাক সদায়
ত্রিবেণীতে থাকো বসে।।
Sonar manush vasche roshe-lyrics
Song Info:
গানঃ সোনার মানুষ ভাসছে রসে
কথাঃ লালন শাহ
সুরঃ লালন শাহ
লালনগীতি
