Amar Pran Jay Bondhu Bihone Go(আমার প্রাণ যায় বন্ধু বিহনে গো)-Lyrics | রাধারমণ দত্ত

Radharaman Dutta

আমার প্রাণ যায় বন্ধু বিহনে গো-লিরিক্সঃ

আমার প্রাণ যায় 
প্রাণ বন্ধু বিহনে গো
প্রাণ বিন্দে আমার,
প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে

বন্ধু হারা জিতে মরা,
 হইয়াছি পাগলের ধারা গো
আমি পাগল না হই 
পাগলিনির মতো গো।

প্রাণ বিন্দে আমার, 
প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে
একা  ঘরে শুইয়া থাকি, 
শুইলে স্বপনে দেখি গো
আমি জাগিয়া না পাইলাম
 চিকন কালারে।

প্রাণ বিন্দে আমার, 
প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে
ভাইবে রাধারমণ বলে,
 প্রেমানলে অঙ্গ জ্বলে গো

আমি পিরিত করে 
হইলাম জিতে মরা
প্রাণ বিন্দে আমার
প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে

Amar Pran Jay Bondhu Bihone folk song lyrics

Song Credit:

Lyrics: Radharaman Dutta
Tune: Radharaman Dutta

Post a Comment

Previous Post Next Post