Guner Naiya Re(গুণের নাইয়া রে)-Lyrics | পাগল হাসান

Pagol Hasan

গুণের নাইয়া রে-লিরিক্সঃ 

তুমি গুণ টানিয়া যাও
যাওরে গুণের নাইয়া
আমরার গুণীরে পাইলে
কইও চাই বুঝাইয়া 
গুণের নাইয়া রে

গুণের নাইয়া রে
কোন বা গুণী বাইরে কাটায়
ঘরে থইয়া বধূ গো তার
ঘরে থইয়া বধূ ।

কে কোন গুণে করলো বন্দি
কে করলো কোন যাদু
গুণের নাইয়া রে 

গুণের নাইয়া রে
কতো গুণীর লাগাল পাইয়া
তালাশ করি তারে বা নাইয়া
তালাশ করি তারে ।

মহাগুণী মারলো লুকি
রইলো কার বাসরে
গুণের নাইয়া রে

গুণের নাইয়া রে
আইতে উজান যাইতে ভাটি
কতো নাইয়া গেলা ভবে
কতো নাইয়া গেলা ।

গাঙ রইয়াছে গাঙের জায়গায়
বেলার জায়গায় বেলা
গুণের নাইয়া রে

গুণের নাইয়া রে
আমি’তো জানি বা নাইয়া
গুণীর দেওয়া জ্বালা ভবে
গুণীর দেওয়া জ্বালা
ঐ গুণী বৈ পাগল হাসান
মইলে বেশি ভালা
গুণের নাইয়া রে

Guner Naiya Re folk song lyrics

Song Credit:

Singer: Pagol Hasan
Lyrics: Pagol Hasan
Tune: Pagol Hasa

Post a Comment

Previous Post Next Post