Khomo Khomo Oporad Dasher Pane Ekbar(ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার)-Lyrics | লালন শাহ

Lalon Shah

ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার-লিরিক্সঃ

ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার 
চাও হে দয়াময়।
বড় তুফানে পড়িয়ে এবার 
বারে বারে ডাকি তোমায়॥

তোমারি ক্ষমতায় আমি,
যা করো তাই পারো তুমি,
রাখো মারো সে নাম আমি
তোমারি এ জগৎময়॥

পাপী অধম তরিতে সাঁই
তোমার পতিতপাবন নাম শুনতে পাই
সত্য মিথ্যা জানবো হে সাঁই
তরাইতে আজ আমায়॥

কসুর পেয়ে মারো যারে
আবার দয়া হয় তাহারে,
লালন বলে, এ সংসারে
আমি কি তোর কেহই নয়॥


Khomo Khomo Oporad Dasher Pane Ekbar-Lyrics:

 Song Info:

গানঃ ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার
কথাঃ লালন শাহ
 সুরঃ লালন শাহ
লালনগীতি

Post a Comment

Previous Post Next Post