Khomo Oporad Ohey Dinonath(ক্ষম অপরাধ ওহে দীননাথ)-Lyrics | লালন শাহ

Lalon Shah

ক্ষম অপরাধ ওহে দীননাথ-লিরিক্সঃ

ক্ষম অপরাধ, ওহে দীননাথ কেশে ধরে আমায়
লাগাও কিনারে।
তুমি হেলায় যা করো তাই করতে পারো
তোমা বিনে পাপীর তারণ কে করে॥

না বুঝে পাপ-সাগরে ডুবে খাবি খাই
শেষকালে তোমার দিলাম গো দোহাই
এবার আমায় যদি না তরাও গো সাঁই,
তোমার দয়াল নামের দোষ রবে সংসারে॥

শুনতে পাই পরম পিতা গো তুমি,
অতি অবোধ বালক আমি
যদি ভজন ভুলে কুপথে ভ্রমি
তবে দেও না কেনে সুপথ স্মরণ ক’রে॥

পতিতকে তরাতে পতিতপাবন নাম
তাই ত তোমায় ডাকি গুণধাম
তুমি আমার বেলায় কেনে হইলে বাম
আমি আর কতদিন ভাসবো দুখের পাথারে॥

অথাই তরঙ্গে আতঙ্কে মরি
কোথা হে অপারের কাণ্ডারী
অধীন লালন বলে, তরাও হে তরি,
নামের মহিমা জানাও ভবসংসারে॥ 

Khomo Oporad Ohey Dinonath-Lyrics:

 Song Info:

গানঃ ক্ষম অপরাধ ওহে দীননাথ
কথাঃ লালন শাহ
 সুরঃ লালন শাহ
লালনগীতি

Post a Comment

Previous Post Next Post