Gari Chole Na Chole Na Chole Nare(গাড়ি চলে না চলে না চলে না রে)-Lyrics | শাহ আবদুল করিম

Shah Abdul Karim

 গাড়ি চলে না চলে না-লিরিক্সঃ

গাড়ি চলে না চলে না
চলে না রে
গাড়ি চলে না ॥

চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মিলে না ॥

মহাজনে যত্ন করে
পেট্রল দিল টেংকি ভরে
গাড়ি চালায় মনড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না ॥

গাড়িতে পেসিঞ্জারে
অযথা গণ্ডগোল করে
হেন্ডিম্যান কন্টেকটারে
কেউর কথা কেউ শোনে না ॥

পার্সগুলো সব ক্ষয় হয়েছে
ইঞ্জিনে ময়লা জমেছে
ডায়নমা বিকল হয়েছে
লাইটগুলো ঠিক জ্বলে না ॥

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেকফেইল করে
ঘটায় কোন দুর্ঘটনা ॥

আবদুল করিম ভাবছে এবার
কন্ডেম গাড়ি কী করবো আর
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা ॥

Gari Chole Na Chole Na Folk Song Lyrics:

Gari chole na chole na
Chole na re
Gari chole na

Choriya manob gari
Jaitechilam bondhur bari
Moddo pothe theklo gari
Upay-budhi mile na

Mohajone jotno kore
Petrol dilo tanki vore
Gari chalay mon drivere
Valo mondo bhojhe na

Song Info:

গানঃ গাড়ি চলে না চলে না চলে না রে
শিল্পীঃ শাহ আব্দুল করিম 
কথা: শাহ আব্দুল করিম 
 সুরঃ শাহ আব্দুল করিম 
বাউল  গান

Post a Comment

Previous Post Next Post