আহাদে আহামদ এসে-লিরিক্সঃ
আহাদে আহামদ এসে নবী নাম তার জানালে।
যে তনে করিল সৃষ্টি সে তন কোথায় রাখিলে॥
যে তনে করিল সৃষ্টি সে তন কোথায় রাখিলে॥
নবী যারে মানিতে হয়
উচিত বটে ভাই চিনে নেয়
পুরুষ কি প্রকৃতির কার
সৃষ্টির সৃজন-কালে॥
আহাদ নামে পরওয়ার
আহামদ নাম সেই এবার
জন্মমৃত্যু হয় যদি তার
শরার আইন কৈ চলে॥
আহাদ নামে কেন ভাই
মানব-লীলা করেন সাঁই
লালন বলে, তবে কেন যাই
অদেখা ভাবুক দলে॥
Ahade Ahamad Ese-Folk Song Lyrics:
Song Info:
গানঃ আহাদে আহামদ এসে
কথাঃ লালন শাহ
সুরঃ লালন শাহ
লালনগীতি
