সে পারে তোর বসত বাড়ী রে-লিরিক্সঃ
সে পারে তোর বসত বাড়ী রে
এই পারে তোর বাসা
ভব-দড়িয়া পাড়ি দিতে
কেমনে করলি আশা রে।
সে পারে তোর বসত বাড়ি রে
পরকে লইয়া বসত কর
আপন মানুষ ছাড়ি,
আপনা থুইয়া সদায় কর
পরের খবরদারি।।
সে পারে তোর বসত বাড়ি রে
লাভ করিতে আসল গেল,
হইলেরে বেদিশা
রতন-কাঞ্চন বদল দিয়া
কিনলে দস্তা-সিসারে।।
সে পারে তোর বসত বাড়ি রে
মিছা মায়ায় রইলে বেহুশ,
পরের বোঝা টানো
সমনজারির পিয়ন আসবে,
সে পারে তোর বসত বাড়ি রে
সিন্ধুকে তোর লাখ রূপিয়া,
পারের কড়ি নাই
খাতিরে কি ছাড়বে তোরে,
খেয়াঘাটে ভাইরে।।
সে পারে তোর বসত বাড়ি রে
জালাল উদ্দিন বল তোমার,
দেশে যাবার পথে
দয়াল যদি হয় কান্ডারী,
পারবি কোন মতেরে
সেই পাড়ে তোর বসত বাড়ি রে
Se Pare Tor Basat Bari Re folk song lyrics
Song Info:
কথাঃ সাধক কবি জালাল খা
সুরঃ সাধক কবি জালাল খা
