এই দুনিয়ায় আপন কেউ আর নাই-লিরিক্সঃ
আসমানের ডাকে বুক ভাঙ্গে
পাইরা পানি ফুইল্লা উঠে
সুরমা গাঙ্গে
ভরা গাঙ্গের পানে যখন চাই।
চাইয়া দেখি এই দুনিয়ায়
আপন কেউ আর নাই
নিদান গেলো কইতে বাকী
দুঃখ নাই গো বুকে
সুদিনে ফিরিরাইগো আল্লায়
একলা করছুইন সুখে।
কেউ জানো না কত সুখে থাই…
চাইয়া দেখি এই দুনিয়ায়
আপন কেউ আর নাই
দুনিয়াতে কুটুম আমার
তালে তালে ঘোর
অতি অর্থে এই জামানায়
কে লয় কার খবর।
কইতে গেলে অন্তর পুইড়া ছাই।
চাইয়া দেখি এই দুনিয়ায়
আপন কেউ আর নাই
ভাসাইয়া নিলো না মোরে
আষাইঢ়া ভাসানে
পোড়া কপাল জুড়াইলো না
গায় পাগল হাসানে।
কত সুখে গাউরে মাঝি ভাই
চাইয়া দেখি এই দুনিয়ায়
আপন কেউ আর নাই
Chaiya Dhekhi Ei Duniyai folk song lyrics
Song Credit:
Singer: Pagol Hasan
Lyrics: Pagol Hasan
Tune: Pagol Hasan