কুঞ্জ সাজাও গিয়া আসবে শ্যাম কালিয়া-লিরিক্সঃ
কুঞ্জ সাজাও গিয়া,
আসবে শ্যাম কালিয়া
মনোরঙ্গে সাজাও কুঞ্জ
সব সখি মিলিয়া।
জবাকুসুম সন্ধ্যামালী
আনি রে তুলিয়া
মনোসুখে গাঁথা মালা
কৃষ্ণ নাম লৈয়া।।
সব সখি সাজাই কুঞ্জ
থাক রে বসিয়া
সুখের নিশি গত হয়
আসে না বিনোদিয়া।।
ভাইবে রাধারমণ বলে
সখি না কান্দ বসিয়া
নিশিভোরে আসবে
শ্যাম বাঁশরি বাজাইয়া।।
Kunjo Sajao Giya Asbe Shaym Kaliya folk song lyrics
Song Credit:
Lyrics: Radharaman Dutta
Tune: Radharaman Dutta