শোনো গো সজনী ভাবি দিন রজনী-লিরিক্সঃ
শোনো গো সজনী ভাবি দিন রজনী
মনে তো বোঝে না বন্ধু ছাড়া
বিনে প্রাণপাখি কেমনে থাকি
ঝরে দুই আঁখি বহে ধারা ॥
মনে তো বোঝে না বন্ধু ছাড়া
বিনে প্রাণপাখি কেমনে থাকি
ঝরে দুই আঁখি বহে ধারা ॥
ভালোবেসেছিল মন প্রাণ নিল
পরে ঠেলিয়া দিল পাগলপাড়া
তার আশায় রয়েছি কত দুঃখ সয়েছি
আমি যে হয়েছি প্রেমের মরা ॥
মনে ভাবি তাই আমার কেহ নাই
ছেড়ে গেল সবাই আপন যারা
প্রাণ বন্ধে বাসে ভিন আসিল দুর্দিন
করিম দীনহীন সর্বহারা ॥
Shono Go Sojoni Vabi Din Rojoni fol song lyrics:
Song Info:
গানঃ শোনো গো সজনী ভাবি দিন রজনী
শিল্পীঃ শাহ আব্দুল করিম
কথা: শাহ আব্দুল করিম
সুরঃ শাহ আব্দুল করিম
বাউল গান
