যতন করে রাখছি তোরে
হৃদয় মাঝে লুকাইয়া
আমি ছাড়া কেউ
আমি ছাড়া কেউ
ফাইতোনাই টুকাইয়া।
বন্ধু, আমি ছাড়া কেউ
ফাইতোনাই টুকাইয়া।
আমি আছি মাহা গো সুখে
ও বন্ধু, আগুন জ্বলে
হিংসুকের বুকে।
পিছে পিছে গায় নিন্দুকে
কেউ কেউ মরলা ধুকাইয়া।
আমি ছাড়া কেউ
ফাইতোনাই টুকাইয়া।
বিনা মুল্যে রে কিনে।
লাভ নাই তার দয়া বিনে
চোখোর পানি হুকাইয়া।
আমি ছাড়া কেউ
ফাইতোনাই টুকাইয়া।
রূপ লইয়া করিনা বড়াই
বন্ধুর ঠেংগ বাকল হাসানে গড়াই।
দুরনি যাইগি এই ডর ডরাই
গোস্তরে দেই চুকাইয়া।
আমি ছাড়া কেউ
ফাইতোনাই টুকাইয়া।
Joton Kore Rakhchi Tore folk song lyrics
Song Credit:
Singer: Pagol Hasan
Lyrics: Pagol Hasan
Tune: Pagol Hasan