আমার শ্যাম যদি হইতো মাথার কেশ-লিরিক্সঃ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
হাতে দর্পণ ধরি,রূপ নেহারি
দর্পণ ধরি,রূপ নেহারি
পুরাইতাম মনের খায়েশ!
হাতে দর্পণ ধরি,রূপ নেহারি
দর্পণ ধরি,রূপ নেহারি
পুরাইতাম মনের খায়েশ!
কুন্তলে সুগন্ধি লইয়া
কুসুম-চামেলি দিয়া গো
কুন্তলে সুগন্ধি লইয়া
কুসুম-চামেলি দিয়া গো
আমি হইতাম দাসী ভালবাসি
হইতাম দাসী ভালবাসি
চিরুনি করিতাম কেশ!
শ্যাম সুন্দর যমুনার মাঝে
কত রঙের ঢেউ সাজে গো
শ্যাম সুন্দর যমুনার মাঝে
কত রঙের ঢেউ সাজে গো
সৈয়দ শাহ নূরে বলে,
শ্যামানলে অঙ্গ জ্বলে গো
সৈয়দ শাহ নূরে বলে,
শ্যামানলে অঙ্গ জ্বলে গো
যদি সেই রূপ সাপিনী হইয়া
সেই রূপ সাপিনী হইয়া
আমারে মারিত বেশ
Amar Shyam Jodi Hoito Mathar Kesh folk song lyrics
Song Credit:
Lyrics: Syed Shah Noor
Tune: Syed Shah Noor
