ভ্রমর কইয়ো গিয়া-লিরিক্সঃ
ভ্রমর কইয়ো গিয়া,
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে,
ভ্রমর কইয়ো গিয়া ।।
ভ্রমর কইয়ো গিয়া ।।
ভ্রমর রে, কইয়ো কইয়ো
কইয়োরে ভ্রমর,
কৃষ্ণরে বুঝাইয়া
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমু
কৃষ্ণ হারা হইয়ারে,
কৃষ্ণ হারা হইয়ারে,
ভ্রমর কইয়ো গিয়া।।
ভ্রমর রে, আগে যদি জানতামরে ভ্রমর,
যাইবারে ছাড়িয়া
মাথার কেশও দুইভাগ করি
মাথার কেশও দুইভাগ করি
ভ্রমর কইয়ো গিয়া।।
ভ্রমর রে, ভাইবে রাধারমণ
বলে শোনরে কালিয়া
নিভা ছিলো মনের আগুন
কে দিলা জ্বালাইয়ারে,
নিভা ছিলো মনের আগুন
কে দিলা জ্বালাইয়ারে,
ভ্রমর কইয়ো গিয়া।।
Bhromor Koio Giya folk song lyrics
Song Credit:
Lyrics: Radharaman Dutta
Tune: Radharaman Dutta