Ore Mon Amar Gelo Jana(ওরে মন আমার গেল জানা)-Lyrics | লালন শাহ

Lalon Shah

 ওরে মন আমার গেল জানা-লিরিক্সঃ

 ওরে মন আমার গেল জানা
কারো রবে না এ ধন
জীবন যৌবন
তবে রে কেন এত বাসনা।।

একবার সবুরের দেশে
বয় দেখি দম কষে
উঠিস নেরে ভেসে পেয়ে যাতনা।।

যে করিল কালার চরণেরি আশা
জান না রে মন তাহার কি দশা
ভক্ত বলি রাজা ছিল
রাজত্ব তার নিল
বামন রূপে প্রভু করে ছলনা।।

কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল
অতিথি রূপে তার সবংশ নাশিল
তবু না হৈল দুখি
রইল না অনুরাগী
অতিথির মন করল সান্ত্বনা।।

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট হল তার কৃষ্ণ নামে
তারে অগ্নিতে ফেলিল
জলে ডুবাইল
তবু না ছাড়িল শ্রীনাম সাধনা।।

রামের ভক্ত লক্ষ্মন ছিল সর্বকালে,
শক্তিশেল হানিল তাহার বক্ষঃস্থলে,
 তবু রামচন্দ্র প্রতি 
না ভুলিল ভক্তি
লালন বলে, কর এ বিবেচনা।।

Ore Mon Amar Gelo Jana-lyrics

Song Info:

গানঃ ওরে মন আমার গেল জানা
কথাঃ লালন শাহ
 সুরঃ লালন শাহ
লালনগীতি

Post a Comment

Previous Post Next Post