Mon Amar Mora Nadi(মন আমার মরা নদী)-Lyrics | পাগল হাসান

Pagol Hasan

মন আমার মরা নদী-লিরিক্সঃ

মন আমার মরা নদী
তার উপরে আবার যদি
দিবা ঢেউ লাগাইয়া
মরার আগে যাইবা মারিয়া ।

সোনা বন্ধুরে
মরার আগে যাইবা মারিয়া ॥

দুই নয়নে দেখলাম কত
সুখেরই জোয়ার
কেউবা খুলে কেউবা লাগায়
পিরিতের দুয়ার ।

মরারে মারবা কি আর
প্রেমাণলে পুড়াইয়া
মরার আগে যাইবা মারিয়া ॥

সুখ পাখিটা দেয়না ধরা
হেলায় মিছা মিছা
দুর্দিনে দেইখোরে বন্ধু
মরি কি’বা বাঁচি ।

হৃদ মাঝারে ঠাই দিয়াছি
নিকট আপন জানিয়া
মরার আগে যাইবা মারিয়া ॥

তোর পিরিতে পাগল হাসান
দোষী যদি হই
চান সুরুজ আর আসমান জমিন
সাক্ষী বাইন্ধা থুই ।

শ্যাম পিরিতের উদাসী হই
তুই বন্ধুয়ার লাগিয়া
মরার আগে যাইবা মারিয়া ॥

Mon Amar Mora Nadi-lyrics

Song Credit:

Song: Mon Amar Mora Nadi
Singer: Pagol Hasan
Lyrics: Pagol Hasan
Tune: Pagol Hasan

Post a Comment

Previous Post Next Post