Ami Gaan Gaite Pari Na(আমি গান গাইতে পারি না)-Lyrics | শাহ আব্দুল করিম

Shah Abdul Karim

আমি গান গাইতে পারি না-লিরিক্সঃ

 আমি গান গাইতে পারি না
গানে মিলে প্রাণের সন্ধান
গান গাওয়া মোর হলো না ।

জানি না ভাব-কান্তি
গাইতে পারি না সে গান
যে গান গাইলে মিলে
আঁধারে আলো সন্ধান
গান গাইলেন লালন রাধারমণ
হাসন রাজা দেওয়ানা ।

আরকুম শাহ ফকির শিতালং
বলেছেন মারফতি গাও
সৈয়দ শাহনুরের গানে
শুকনাতে দৌড়াইলেন নাও
করিম বলে প্রাণ খুলে গাও
গাইতে যার বাসনা ।

Ami Gaan Gaite Pari Na-Lyrics:

Song Info:

গানঃ আমি গান গাইতে পারি না
শিল্পীঃ শাহ আব্দুল করিম 
কথা: শাহ আব্দুল করিম 
 সুরঃ শাহ আব্দুল করিম 
বাউল  গান

Post a Comment

Previous Post Next Post