হরি বলে হরি কাঁদে কেনে-লিরিক্সঃ
হরি বলে হরি কাঁদে কেনে
ধারা বহে দু’নয়নে।
হরি বলে হরি গোরা
দু’নয়নে বহে ধারা।
কী ছলে এসেছে গোরা
নদীয়া ভুবনে।
আমারা যত পুরুষ নারী
দেখিতে আইলাম হরি।
হরিকে হরিল হরি
সেই হরি কোনখানে।
Hori Bole Hori Kade Kene-Lyrics
Song Info:
গানঃ হরি বলে হরি কাঁদে কেনে
কথাঃ লালন শাহ
সুরঃ লালন শাহ
লালনগীতি
