হলাম নারে রসিক ভেয়ে।
না জেনে রসের ভেয়ান
মরতে হল গরল খেয়ে ৷
না জেনে রসের ভেয়ান
মরতে হল গরল খেয়ে ৷
গোসাইর লীলা চমৎকার
বিষেতে অমৃত পোরা
অসাধ্যকে সাধ্য করা
ছুঁলে বিষ উঠে ধেয়ে।
দুগ্ধে যে মন থাকে ননী
ভেয়ানে বিভিন্ন জানি
সুধা অমৃত বয় তেমনি
গরলে আছে ঢাকিয়ে।
Holam Nare Roshik Veye-Lyrics
Song Info:
গানঃ হলাম নারে রসিক ভেয়ে
কথাঃ লালন শাহ
সুরঃ লালন শাহ
লালনগীতি
