Bare Bare Ar Asa Hobe Na(বারে বারে আর আসা হবে না)-Lyrics | ভবা পাগলা

Bhaba Pagla

বারে বারে আর আসা হবে না-লিরিক্সঃ

 তুমি ভেবেছো কি মনে
এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে,
কেহ জানেনা ?

এমন মানব জনম আর পাবে না
বারে বারে আর আসা হবে না।।

তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়
চিত্র গুপ্ত লিখিয়া ভরিলে খাতায়।
তোমার বিচার করিবেন সেই বিধাতায়
তাঁর কাছে ফাকি-জুকি কিছুই চলে না।

তুমি যাহা বদনে কর নাই প্রকাশ
অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ।
জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ
মানুষের কূলে কালী আর দিওনা।

সাবধানে চলো মন হও হুশিয়ার
তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার।।

মানুষ দেবতা হয়, হয় অবতার
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না।।

Bare Bare Ar Asa Hobe Na folk song lyrics

Song Credit:

Lyrics: Bhaba Pagla
Tune: Bhaba Pagla

Post a Comment

Previous Post Next Post