Amar Praner Pran Pakhi(আমার প্রাণের প্রাণ পাখি)-Lyrics | আব্দুল আলীম

Abdul Alim

আমার প্রাণের প্রাণ পাখি-লিরিক্সঃ

আমার প্রাণের প্রাণ পাখি
আমার হীরা মন পাখি
তোরে কোথায় রাখি পাখিরে
সবই মিছে আর ফাঁকি

আমার প্রাণের প্রাণ পাখি
আমার হীরা মন পাখি
তোরে কোথায় রাখি পাখিরে
সবই মিছে আর ফাঁকি

পাখিরে
এক পলকের নাই ভরসা
মিছে সকল আশা
কখন জানি দারুণ ঝড়ে
কখন জানি দারুণ ঝড়ে
ভাঙ্গে সাধের বাসা পাখিরে।
সবই মিছে আর ফাঁকি

ও পাখিরে
কোন বনেরই পাখি তুমি
যাইবা রে কোন বনে,
সেই কথা কি গেছো ভুলে
সেই কথা কি গেছো ভুলে
পরে না কি মনে? পাখিরে।
সবই মিছে আর ফাঁকি

আমার প্রাণের প্রাণ পাখি
আমার হীরা মন পাখি
তোরে কোথায় রাখি পাখিরে
সবই মিছে আর ফাঁকি

ও পাখিরে
মিছা মায়ায় বন্দি হইয়া
করো কত খেলা
পশ্চিমে তাকাইয়া দেখো
পশ্চিমে তাকাইয়া দেখো
ডুইবা আইল বেলা পাখিরে 

পাখিরে
সবই মিছে আর ফাঁকি

আমার প্রাণের প্রাণ পাখি
আমার হীরা মন পাখি
তোরে কোথায় রাখি পাখিরে
সবই মিছে আর ফাঁকি


Amar Praner Pran Pakhi-Folk Song Lyrics:

Song Info:

Song: Amar Praner Pran Pakhi
Singer: Abdul Alim
Lyric & Tune: Sirajul Islam

Post a Comment

Previous Post Next Post