Ken Ba Tare Sope Dilam Deho Mono Pran(কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ)-Lyrics | আব্দুল আলীম

Abdul Alim

 কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ-লিরিক্সঃ

 কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ
প্রাণ সখিরে, 
কেন বা তারে সঁপে দিলাম প্রাণ

 কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ
প্রাণ সখিরে, 
কেন বা তারে সঁপে দিলাম প্রাণ

তারে প্রাণ সঁপিয়া হইলেম অপমান
তারে প্রাণ সঁপিয়া হইলেম অপমান
প্রাণ সখিরে..
কেন বা তারে সঁপে দিলাম প্রাণ

আগে যদি জানতাম মনে
যাইতাম না তার নয়ন কোণে
মর্মস্থলে হানে পঞ্চবাণ
প্রাণ সখিরে

আগে যদি জানতাম মনে
যাইতাম না তার নয়ন কোণে
মর্মস্থলে হানে পঞ্চবাণ
প্রাণ সখিরে

ও তার বানে কত শক্তি ধরে
সাধ্য কী আর রইতে ঘরে
বাণে বিদ্ধ করে অবলার পরাণ
বাণে বিদ্ধ করে অবলার পরাণ

প্রাণ সখিরে, 
কেন বা তারে সঁপে দিলাম প্রাণ
কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ
প্রাণ সখিরে, 
কেন বা তারে সঁপে দিলাম প্রাণ

সে যেন কী মন্ত্র জানে শুকরিয়া বাঁশির তানে
শুনলে কানে হইতে হয় অজ্ঞান, 
প্রাণ সখীরে

সে যেন কী মন্ত্র জানে শুকরিয়া বাঁশির তানে
শুনলে কানে হইতে হয় অজ্ঞান, 
প্রাণ সখীরে

কেন তারে করিস না মানা
সময় চিনে কেন বাঁশি বাজায় না
আমার প্রেম যমুনায় বহিছে উজান
আমার প্রেম যমুনায় বহিছে উজান

প্রাণ সখিরে, 
কেন বা তারে সঁপে দিলাম প্রাণ
প্রাণ সখিরে, 
কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ
প্রাণ সখিরে, 
কেন বা তারে সঁপে দিলাম প্রাণ


Ken Ba Tare Sope Dilam Deho Mono Pran-Folk Song Lyrics:



Post a Comment

Previous Post Next Post