Sokhi Tora Prem Korio Na(সখি তোরা প্রেম করিও না)-Lyrics | শাহ আবদুল করিম

Sokhi Tora Prem Korio Na-Lyrics | শাহ আবদুল করিম

সখি তোরা প্রেম করিও না-লিরিক্সঃ

সখি তোরা প্রেম করিও না
পিরিত ভালা না
সখি তোরা প্রেম করিও না
সখি তোরা প্রেম করিও না
পিরিত ভালা না
সখি তোরা প্রেম করিও না

প্রেম করছে যে জন জানে সে জন
পিরিতের কি বেদনা
করছে যে জন জানে সে জন
পিরিতের কি বেদনা
সখি তোরা প্রেম করিও না
পিরিত ভালা না
সখি তোরা প্রেম করিও না

প্রেম করে ভাসল সাগরে
অনেকে পাইলো না কুল
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল

প্রেম করে ভাসল সাগরে
অনেকে পাইলো না কুল
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল

দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলো না
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা
সখি তোরা প্রেম করিও না
পিরিত ভালা না
সখি তোরা প্রেম করিও না

পিরিত পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে
দুঃখের বোঝা বইতে হয়

পিরিত পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে
দুঃখের বোঝা বইতে হয়

কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকে না
কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা

সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না
সখি তোরা প্রেম করিও না

প্রেমিকের প্রেম পরশে হয়
শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সেই মহাজন
নাই থাকে না লজ্জা ভয়

প্রেমিকের প্রেম পরশে হয়
শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সেই মহাজন
নাই থাকে না লজ্জা ভয়

বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বোঝে না
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বোঝেনা

সখি তোরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখি তোরা প্রেম করিও না

প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতের কি বেদনা
সখি তোরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখি তোরা প্রেম করিও না।

Sokhi Tora Prem Korio Na-Folk Song Lyrics:

Sokhi tora prem korio na
Pirit vala na 
Sokhi tora prem korio na
Sokhi tora prem korio na
Pirit vala na 

Sokhi tora prem korio na
Prem korche je jon jane se jon
Piriter ki bedona
Korche je jon jane se jon

Song Info:

গানঃ সখি তোরা প্রেম করিও না
শিল্পীঃ শাহ আব্দুল করিম 
কথা: শাহ আব্দুল করিম 
 সুরঃ শাহ আব্দুল করিম 
বাউল  গান

 

Post a Comment

Previous Post Next Post