Tumra Kunjo Sajao Go(তোমরা কুঞ্জ সাজাও গো)-Lyrics | শাহ আব্দুল করিম

Shah Abdul Karim

তোমরা কুঞ্জ সাজাও গো-লিরিক্সঃ

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

মনে চায় প্রাণে চায়
মনে চায় প্রাণে চায়
দিলে চায় তারে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

বসন্ত সময়ে কোকিল ডাকে কুহূ সুরে
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহূ সুরে
 যৌবনে বসন্তে এ মন থাকতে দেয় না ঘরে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

আতর গোলাপ সোয়া-চন্দন ছিটাইয়া দাও ঘরে
আতর গোলাপ সোয়া-চন্দন ছিটাইয়া দাও ঘরে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে
আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে
 করিমে কয়,পাইলে কি আর ছাড়াইয়া দিতাম তারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

মনে চায় প্রাণে চায়
মনে চায় প্রাণে চায়
দিলে চায় যারে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

Tomra Kunjo Sajao Go-Folk Song Lyrics:

Tomra kunjo sajao go
Aj amar prano nath asite pare

Tomra kunjo sajao go
Aj amar prano nath asite pare

Mone chai prane chai
Mone chai prane chai
Dile chai tare

Tomra kunjo sajao go
Aj amar prano nath asite pare



Song Info:

গানঃ তোমরা কুঞ্জ সাজাও গো
শিল্পীঃ শাহ আব্দুল করিম 
কথা: শাহ আব্দুল করিম 
 সুরঃ শাহ আব্দুল করিম 
বাউল  গান


Post a Comment

Previous Post Next Post