Hiree Lal Motir Dokane Gele Na(হীরে লাল মতির দোকানে গেলে না)-Lyrics | লালন শাহ

Lalon Shah

 হীরে লাল মতির দোকানে গেলে না-লিরিক্সঃ

 হীরে লাল মতির দোকানে গেলে না।
সদাই কিনলি রে সব পিতলদানা॥
চটকে ভুলে রে ও মন
হারালি তুই অমূল্য ধন
এবার হেরে বাজী কেন্দলে তখন
আর সারে না॥
শেষের কথা আগে ভাবে
উচিত বটে তাই জানিবে
এবার গত কর্মের বিধি কি রে
মন রসনা॥
ব্যাপারের লাভ করলি ভালো
সে গুণপনা জানা গেল
অধীন লালন বলে, মিছে হ’লো
আনা যা না

Hiree Lal Motir Dokane Gele Na-Folk Song Lyrics:

Song Info:

গানঃ  হীরে লাল মতির দোকানে গেলে না
কথাঃ লালন শাহ
 সুরঃ লালন শাহ
লালনগীতি

Post a Comment

Previous Post Next Post