Ami Kul Hara Kolongkini(আমি কুলহারা কলঙ্কিনী)-Lyrics | শাহ আব্দুল করিম

Shah Abdul Karim

আমি কুলহারা কলঙ্কিনী-লিরিক্সঃ

কুলহারা কলঙ্কিনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

কুলহারা কলঙ্কিনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করে প্রাণ বন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
প্রেম করে প্রাণ বন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে

আমার কেঁদে যায় দিন-রজনী
আমার কেঁদে যায় দিন-রজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা
প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা

আমার মন জানে, আমি জানি
আমার মন জানে, আমি জানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

আমি কুলহারা কলঙ্কিনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

সখি আমায় উপায় বল না
এ জীবনে দূর হল না
সখি আমায় উপায় বল না
এ জীবনে দূর হল না

বাউল করিমের পেরেশানি
বাউল করিমের পেরেশানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

আমি কুলহারা কলঙ্কিনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

Ami Kul Hara Kolongkini-Folk Song Lyrics

Song Info:

গানঃ আমি কুলহারা কলঙ্কিনী
শিল্পীঃ শাহ আব্দুল করিম 
কথা: শাহ আব্দুল করিম 
 সুরঃ শাহ আব্দুল করিম 
বাউল  গান

Post a Comment

Previous Post Next Post