তোমারি জীবনে ঠকে গেলে তুমি
পাবে কি ফিরে আর এমন জনম
কত অপরাধ কত অপমান
করিতেছ প্রতিদিন ভীষণ ভীষণ।
পাবে কি ফিরে আর এমন জনম
কত অপরাধ কত অপমান
করিতেছ প্রতিদিন ভীষণ ভীষণ।
হাসিয়া হাসিয়া কত করিতেছ পাপ,
কাঁদিলেও ফুরাবেনা সেই অনুতাপ
কুড়িয়েছ শত শত কত অভিশাপ
কত জনার মনে ব্যাথা দিলে অকারন।
ভবা কয় কেন এলে মানুষেরই ঘরে
নিশ্চয় ছিলো কিছু সেই পূন্যফলে
কেন গেলে মন এত ছারে খারে
এখনো চাও ক্ষমা ভবে আছো যতক্ষণ।
Pabe Ki Fire Ar Emon Jonom folk song lyrics
Song Credit:
Lyrics: Bhaba Pagla
Tune: Bhaba Pagla