Ogo Dosh Duari Maiya(ওগো দশ দুয়ারী মাইয়া)-Lyrics | পাগল হাসান

 
Pagol Hasan

ওগো দশ দুয়ারী মাইয়া-লিরিক্সঃ

ওগো দশ দুয়ারী মাইয়া
ভাব হইলো না তোমার লগে
পিরিতর গান গাইয়া।

আমার সোনার যৌবন
নষ্টগো করলাম
তোমার পানে চাইয়া।

আমারে করসিলায় পাগল
মাইরা চউকর বান
নয় ছয় বুঝাইয়া আমারে
নিসলায় মনো প্রাণ।

হাতর ধারো আসমানর চান
পাইসলাম তোমায় ফাইয়া।

চলনে বলনে যায়না
তোমার ভিতর বুঝা
সর্ব ধন সঁপিয়াগো আমি
করসি ভূতর পূজা।

পাগল হাসন হইসন সোজা
পিরিতের সেল খাইয়া।

Ogo Dosh Duari Maiya folk song lyrics

Song Credit:

Singer: Pagol Hasan
Lyrics: Pagol Hasan
Tune: Pagol Hasan

Post a Comment

Previous Post Next Post