Boro Sadh Hoyeche Debo Joba(বড় সাধ হয়েছে দেবো জবা)-Lyrics | ভবা পাগলা

Bhaba Pagla

বড় সাধ হয়েছে দেবো জবা-লিরিক্সঃ

বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা
রাঙা চরণ রাঙা জবা মা মা তোর

ভালো হবে মিলনে
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা।
[তুলেছি মা বনের জবা
রাঙা পায়ে হবে শোভা
ছড়িয়ে যাবে রাঙা আভা

তোরই বিশ্ব ভুবনে
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা।

তুই যদি মা ইচ্ছা করে
ঠেলে ফেলিস অভাগারে

ভুল করেছি তবে জবা ছিঁড়ে
আমি ভুল করেছি জবা ছিঁড়ে
আর যাবো না ফুলবনে
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা।

তোরই চরণ পাবার লাগি
শিব হয়েছেন মহাযোগী
আমি যে মা বিষয়-ভোগী

ভাগ্য শূন্য জানি মনে
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা।

তোর দয়ার নাই মা সীমা
নইলে কি কেউ ডাকতো শ্যামা?
ভবা কয়,মা,তোর মহিমা

বুঝতে দে গো দরশনে
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা।

 Boro Sadh Hoyeche Debo Joba folk song Lyrics

Song Credit:

Lyrics: Bhaba Pagla
Tune: Bhaba Pagla

Post a Comment

Previous Post Next Post