Sorbonasha Padma Nodi(সর্বনাশা পদ্মা নদী)-Lyrics | আব্দুল আলীম

Abdul Alim

সর্বনাশা পদ্মা নদী-লিরিক্সঃ

ও পদ্মা নদীরে..
সর্বনাশা পদ্মা নদী
তোর কাছে শুধাই
বল আমারে তোর কি রে আর
কূল কিনারা নাই ॥
ও নদীর,
কূল কিনারা নাই

পারের আশায় তাড়াতাড়ি
সকাল বেলায় ধরলাম পাড়ি
পারের আশায় তাড়াতাড়ি
সকাল বেলায় ধরলাম পাড়ি
আমার দিন যে গেল সন্ধ্যা হলো
তবু না কূল পাই ॥

কূল কিনারা নাই 
ও নদীর,
কূল কিনারা নাই

পদ্মা রে তোর তুফান দেইখা
পরাণ কাঁপে ডরে
এই না আমায় মারিস নে তোর
সর্বনাশা ঝড়ে।

একে আমার ভাঙ্গা তরী
মাল্লা ছয়জন শল্লা করি
একে আমার ভাঙ্গা তরী
মাল্লা ছয়জন শল্লা করি
আমার নায়ে দিল কুড়াল মারি
কেমনে পাড়ে যাই 
কূল কিনারা নাই

সর্বনাশা পদ্মা নদী
তোর কাছে শুধাই
বল আমারে তোর কি রে আর
কূল কিনারা নাই ॥
ও নদীর,
কূল কিনারা নাই

Sorbonasha Padma Nodi folk song lyrics

Song Info:

Song: Sorbonasha Padma Nodi 
Singer: Abdul Alim
Lyric & Tune: Abdul Latif

Post a Comment

Previous Post Next Post