সোনা বন্ধু রে কোন দোষেতে-লিরিক্সঃ
সোনা বন্ধু রে..
কোন দোষেতে যাইবা ছাড়িয়া
সোনা বন্ধু রে..
কোন দোষেতে যাইবা ছাড়িয়া
হইলাম সারা কেবল তোমার লাগিয়া রে
সোনা বন্ধু রে..
সোনা বন্ধু রে..
কোন দোষেতে যাইবা ছাড়িয়া
সুখ বসন্ত দিলো রে দেখা
আর ত যৌবন যায়না রাখা
আমি আছি বন্ধু...
আমি আছি বন্ধু...
তোমার আশায় চাইয়া রে
সোনা বন্ধু রে..
সোনা বন্ধু রে..
কোন দোষেতে যাইবা ছাড়িয়া
জগতে কলংক রইলো গো
পীরিত কইরা এই ফল হইল
জগতে কলংক রইলো গো
কেবল রইলো বন্ধু তোমার লাগিয়া রেসোনা বন্ধু রে..
সোনা বন্ধু রে..
কোন দোষেতে যাইবা ছাড়িয়া
যে না দেশে যাইবা রে তুমি
সে না দেশে যাবো আমি গো
খঞ্জন পক্ষী হইয়া
খঞ্জন পক্ষী হইয়া
করবো আমি দেখা রে
সোনা বন্ধু রে..
সোনা বন্ধু রে..
কোন দোষেতে যাইবা ছাড়িয়া
Sona Bondhu Re Kon Doshete folk song lyrics
Song Info:
Singer: Abbasuddin Ahmed
Lyrics: Unknown
Tune: Unknown