Sob Loke Koi Lalon Ki Jat(সব লোকে কয় লালন কি জাত)-Lyrics | লালন শাহ

Lalon Shah


সব লোকে কয় লালন কি জাত-লিরিক্সঃ

সব লোকে কয় 
লালন কি জাত সংসারে।

লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে।।

কেউ মালায় কেউ তসবি গলায়
তাইতে যে জাত ভিন্ন বলায়।
যাওয়া কিম্বা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কার রে।।

যদি ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান?
বামন চিনি পৈতা প্রমাণ
বামনী চিনি কিসে রে।।

জগত্‌ বেড়ে জেতের কথা,
লোকে গৌরব করে যথা তথা।
লালন সে জেতের ফাতা
ঘুচিয়াছে সাধ বাজারে।।

Sob Loke Koi Lalon Ki Jat-Lyrics

Song Info:

গানঃ সব লোকে কয় লালন কি জাত
কথাঃ লালন শাহ
 সুরঃ লালন শাহ
লালনগীতি

Post a Comment

Previous Post Next Post