Porer Jaiga Porer Jomin(পরের জায়গা পরের জমিন)-Lyrics | আব্দুল আলীম

Abdul Alim

পরের জায়গা পরের জমিন-লিরিক্সঃ

 পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।

সেই ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুমদারী
আমি পাই না জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই।

জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।

আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই।

 Porer Jaiga Porer Jomin-Lyrics

Song Info:

Song Name: Porer Jaiga Porer Jomin
Singer: Abdul Alim
Lyrics & Tune: Abdul Latif

Post a Comment

Previous Post Next Post