Joto Vinno Baso More(যত ভিন্ন বাসো মোরে)-Lyrics | পাগল হাসান

Pagol Hasan

যত ভিন্ন বাসো মোরে-লিরিক্সঃ

যত ভিন্ন বাসো মোরে
থাকো যদি হৃদ মাঝারে
আমি তব ভালো এই সংসারে
আছি জগৎময় ।

ঘোর নিদানে নিজোগুণে
লয় তরাইয়া লয়
দয়ালের দয়া যারে হয়
ঘোর নিদানে নিজো গুণে
লয় তরাইয়া লয় ॥

নবীর সঙ্গী তিন শতাধিক
ছিলেন উহুদ ময়দানে
ঢাল তলোয়ার সু-সজ্জিত
সহস্রাধিক বে-দ্বীনে ।

নবীর, দাঁত মোবারক শহীদ গুণে
পাইলো মোহাম্মদী জয় ॥

ঘোর নিদানে নিজোগুণে
লয় তরাইয়া লয়
দয়াল রূপ হেরিতে নবী
মূসা হইলা দিওয়ানা
কিঞ্চিৎ নূরের তজল্লী ঐ
মাটি সইতে পারল না

আমার মূসা নবী টের পাইলো না
পাহাড় গলে সুরমা হয় ॥

ঘোর নিদানে নিজোগুণে
লয় তরাইয়া লয়…
নমরুদের আগুনে বাঁচাও
ইব্রাহীম খলিল-উল্লাহ
মাছের পেটে ইউনূস নবীরেও
বাছাও তরানেওয়ালা ।

আমি বুঝতে নারি অপার লীলা
পাগল হাসানের বিনয় ॥

ঘোর নিদানে নিজো গুণে
লয় তরাইয়া লয়

Joto Vinno Baso More folk song lyrics

Song Credit:

Song: Joto Vinno Baso More
Singer: Pagol Hasan
Lyrics: Pagol Hasan
Tune: Pagol Hasa

Post a Comment

Previous Post Next Post