আমি রব না রব না গৃহে-লিরিক্সঃ
আমি রব না রব না গৃহে
বন্ধু বিনে প্ৰাণ বাঁচে না
বন্ধু আমার চিকন কালা
নয়নে লাইগাছে ভালা
বিষম কালা ধাইলে ছাড়ে না।
বন্ধু বিনে প্ৰাণ বাঁচে না
বন্ধু আমার চিকন কালা
নয়নে লাইগাছে ভালা
বিষম কালা ধাইলে ছাড়ে না।
বন্ধু বিনে নাইযে গতি
কিবা দিবা কিবা রাতি
জ্বলছে আগুন আর
জ্বলছে আগুন আর
তো নিভে না।
এমন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি
ছুটলে পাখি ধরা দেবে না।
ছুটলে পাখি ধরা দেবে না।
গৃহে আছে কুলবধূ
কী মধু খাওয়াইল জানি না।
কী মধু খাওয়াইল জানি না।
ভাইবে রাধারমণ বলে
প্ৰেমানলে অঙ্গ জ্বলে
জ্বলছে আগুন
জ্বলছে আগুন
আর তো নিভে না।।
Ami Robo Na Robo Na Grihe-Lyrics
Song Credit:
Song: Ami Robo Na Robo Na Grihe
Lyrics: Radharaman Dutta
Tune: Radharaman Dutta