Amay Eto Raate Kene Dak Dili(আমায় এত রাতে ক্যানে ডাক দিলি)-Lyrics | আব্বাসউদ্দীন আহমদ

Abbas Uddin Ahmed

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি-লিরিক্সঃ

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি
 প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আমার নিভা ছিল মনের আগুন
জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আম ধরে থোকা থোকা 
তেতুল ধরে ব্যাকা
হায় রে তেতুল ধরে ব্যাকা
আমার আসবে বলে শ্যাম কালাচাঁন
নাহি দিল দেখা প্রাণ কোকিলা রে
প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আমার শিয়রে শাশুড়ী ঘুমায় 
জ্বলন্ত নাগিনী 
হায়রে জ্বলন্ত নাগিনী
আমার ওইখানে ননদী শুয়ে
 দুরন্ত ডাকিনী 
প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আম গাছে আম ধরে জাম গাছে জাম
 হায়রে জাম গাছে জাম
আমি পন্থের দিকে চাইয়া থাকি
আসবেনি মোর শ্যাম 
প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

বন্ধুর বাড়ি আমার বাড়ি
 মধ্যে ডালের বেড়া
ওরে হাত বাড়ায়া দিতে পান
কপাল দেখি পোড়া 
প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি
 প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

Amay Eto Raate Kene Dak Dili-Lyrics

Song Info:

Singer: Abbasuddin Ahmed
Lyrics: Polli Kobi Jasim Uddin
Tune: Polli Kobi Jasim Uddin

Post a Comment

Previous Post Next Post