Khachar Vitor Ochin Pakhi(খাঁচার ভিতর অচিন পাখি)-Lyrics | লালন শাহ

লালন শাহ

খাঁচার ভিতর অচিন পাখি-লিরিক্সঃ

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
ধরতে পারলে মনবেড়ি
দিতাম পাখির পায়।।

আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা
আয়নামহল তায়।।

কপালের ফ্যার নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন বনে পালায়।।

মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে।
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।।

Khachar Vitor Ochin Pakhi-Folk Song Lyrics:

Song Info:

গানঃ খাঁচার ভিতর অচিন পাখি
কথাঃ লালন শাহ
 সুরঃ লালন শাহ
লালনগীতি


Post a Comment

Previous Post Next Post