কোন মেস্তরি নাও বানাইল-লিরিক্সঃ
কোন মেস্তরি নাও বানাইল
কেমন দেখা যায়
ঝিলমিল ঝিলমিল করে রে
ঝিলমিল ঝিলমিল করে রে
ময়ূরপঙ্খি নায় ॥
চন্দ্র সূর্য বান্ধা রাখছে
নায়েরই আগায়
দুরবিনে দেখিয়া পথ
দুরবিনে দেখিয়া পথ
মাঝি-মাল্লায় বায় ॥
রঙ-বেরঙের কত নৌকা
ভবের তলায় আয়
রঙবেরঙের সারি গাইয়া
রঙবেরঙের সারি গাইয়া
ভাটি বাইয়া যায় ॥
হারা-জিতার ছুবের বেলা
কার পানে কে চায়
মদন মাঝি বড় পাজি
মদন মাঝি বড় পাজি
কত নাও ডুবায় ॥
বাউল আবদুল করিম বলে
বুঝে উঠা দায়
কোথা হতে আসে নৌকা
কোথা হতে আসে নৌকা
কোথায় চলে যায় ॥
Kon Mestori Nao Banailo-Folk Song Lyrics:
Song Info:
গানঃ কোন মেস্তরি নাও বানাইল
শিল্পীঃ শাহ আব্দুল করিম
কথা: শাহ আব্দুল করিম
সুরঃ শাহ আব্দুল করিম
বাউল গান
