Hujure Kar Hobe Re Nikash Dena(হুজুরে কার হবে রে নিকাশ দেনা)-Lyrics | লালন শাহ

Lalon Shah

হুজুরে কার হবে রে নিকাশ দেনা-লিরিক্সঃ

হুজুরে কার হবে রে নিকাশ দেনা।
পঞ্চজন আছে ঘরে বেড়াদার তার মোল জনা॥

ক্ষেতে জল বায় হুতাশনে
যে বস্তু যার সেই সেখানে
মিসাতা আকাশে মিশলে আকাশ
জানা গেল পঞ্চবেনা॥

মুন্‌সী মৌলবীর কাছে
জনম ভোর শুধায় এসে
ঘোর গেল না
পরে নেয় পরের খবর
নিজের খবর নিজে হয় না

আওয়া কওয়া কারে বলি
কোন্‌ মোকাম তার কোথা গলি
আ’না যা না সেই মহলে
লালন কোন্‌ জন, তাও লালনের
ঠিক হল না॥ 

Hujure Kar Hobe Re Nikash Dena-Folk Song Lyrics:

 Song Info:

গানঃ হুজুরে কার হবে রে নিকাশ দেনা
কথাঃ লালন শাহ
 সুরঃ লালন শাহ
লালনগীতি

Post a Comment

Previous Post Next Post