হায় চিরদিন পুষলাম এক অচিন পাখি।
ভেদ পরিচয় দেয় না আমায়
ঐ খেদে ঝোরে আঁখি॥
ভেদ পরিচয় দেয় না আমায়
ঐ খেদে ঝোরে আঁখি॥
পাখি বুলি বলে শুনতে পাই,
রূপ কেমন দেখিনা ভাই
এতো বিষম ঘোর দেখি॥
আমি চিনাল পেলে চিনে নিতাম
যেতো মনের ঢুকটুকি॥
পুষে পাখি চিনলাম না
এ লজ্জাতো যাবে না
উপায় করি কি॥
পাখি কখন যেন যাবে উড়ে
ধুলো দিয়ে দুই চোখি॥
আছে নয় দুয়ার এই খাঁচাতে
যায় আসে পাখি কোন্ পথে
চোখে দিয়ে রে ভেল্কি॥
দরবেশ সিরাজ সাঁই কয়,
রয় লালন রয়
ফাঁদ পেতে ঐ পথমুখি॥
Hai Chirodin Puslam Ek Achin Pakhi-Folk Song Lyrics
Song Info:
গানঃ হায় চিরদিন পুষলাম এক অচিন পাখি
কথাঃ লালন শাহ
সুরঃ লালন শাহ
লালনগীতি
